, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শিক্ষকের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের প্রতিবাদ

  • রিপন রাজ
  • আপডেট সময় ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 73

শিক্ষকের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের প্রতিবাদ

৮৮

জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় অবস্থিত জামালপুর মডেল আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. শাহাদৎ হোসেনের ওপর হামলা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন মাদ্রাসার শিক্ষার্থীরা।

অভিযোগ অনুযায়ী, ঘটনার পরপরই মাদ্রাসার সকল শিক্ষার্থী সড়কে নেমে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা শিক্ষকের ওপর এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

এদিকে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. শাহাদৎ হোসেন জামালপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে কয়েকজন ব্যক্তি মাদ্রাসায় প্রবেশ করে তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, প্রতিবেদনটি অভিযোগকারী ও শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

শিক্ষকের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট সময় ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬