, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না দুলাল হোসেনের লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সং-ঘ-র্ষে প্রাণ গেল ২ জনের ঝিনাইদহ ভাটইবাজার থেকে মাগুরা চাকদাহ গ্রামের মা-দক সহ নারী ও পুরুষ আটক পত্নীতলায় আ.লীগের নৈরাজ্য ও স-ন্ত্রা-সের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তালিকাভুক্ত মা-দক কারবারি ও চোরা-চালান চক্রের সদস্য জুয়েল রানা ওরফে জুয়েল মেম্বারকে গ্রে-প্তার করেছে সদর মডেল থানা পুলিশ শ্রীপুরে সার ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

মুকসুদপুরে বাস-কনটেইনারের সং-ঘ-র্ষে পথচারী নি-হ-ত

১৩

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারবাহী একটি গাড়ির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল ওয়েলকাম পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে গোপালগঞ্জের দিকে আসছিল একটি কনটেইনারবাহী গাড়ি। গেরাখোলা ব্রিজ এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে সড়কের পাশে দিয়ে হেঁটে যাওয়া আকরাম বিশ্বাস গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে ওই পথচারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামে মা-দ-ক বিরোধী সচেতনতায় ৭৭০ টি চিঠি বিতরণ

মুকসুদপুরে বাস-কনটেইনারের সং-ঘ-র্ষে পথচারী নি-হ-ত

আপডেট সময় ০৬:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬