, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন দেড় কোটি টাকার ই-য়া-বা জ-ব্দ করল ৬৪ বিজিবি পত্নীতলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই বাকৃবিতে প্রথমবারের মতো ইয়াসের ‘নেক্সকো ২০২৬’ অনুষ্ঠিত বাকৃবিতে বাঁধনের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ১০ মাসে ১,৫৫১ ব্যাগ রক্তদান ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, ৩২০ লিটার দুধসহ ২৯০০ কেজি উপকরণ জ-ব্দ; দুজনের কারাদণ্ড লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি. দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, অনুষ্ঠিত আলোচনা সভা

বিশ্ব স্ট্রোক দিবস আজ

বিশ্ব স্ট্রোক দিবস আজ

৩০

আজ ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত সনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে এবারের প্রচারণায় স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিটের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এবছর আন্তর্জাতিক প্রচারণায় মূল বার্তা –“Every Minute count’s”অর্থাৎ প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। স্ট্রোক একটি গুরুতর স্নায়বিক রোগ, যা মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া অথবা মস্তিষ্কের রক্তনালী ফেটে রক্ত ক্ষরণের কারণে ঘটে। সময় মত চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু, পাক্ষাঘাত কিংম্বা দীর্ঘ সময়ের শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে।

বিশ্ব স্ট্রোক সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রতিটি চারজন প্রাপ্তবয়স্কের একজন জীবন্দশায় স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, হৃদরোগ, অতিরিক্ত ওজন ও অস্বাস্থ্যকর জীবন যাপন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ মুখের এক পাশ বেঁকে যাওয়া, হাত-পা দুর্বল হয়ে পড়া, কথা জড়িয়ে যাওয়া, দৃষ্টিশক্তির সমস্যা কিংবা ভারসাম্য হারানো স্ট্রোকের গুরুত্বপূর্ণ লক্ষণ। এসব দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে রোগীকে জরুরী চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হবে। লক্ষণ সাময়িকভাবে কমে গেলও চিকিৎসা নেওয়া জরুরী।

বাংলাদেশে স্ট্রোক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রুগী শনাক্তকরণ এবং জরুরী চিকিৎসা সেবা সহজলভ্য করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, ধুমপান পরিহার, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব।

বিশ্ব স্ট্রোক দিবসের আহ্বান —স্ট্রোকের লক্ষণ চিনুন, ঝুঁকি নিয়ন্ত্রণ করুন এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিন। কারণ, সময়মত চিকিৎসা একটি জীবন বাঁচাতে পারে এবং দীর্ঘমেয়াদি অক্ষমতার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

মাগুরার শ্রীপুরে বিধবা, দুস্থ ও অসচ্ছলদের জন্য ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধন

বিশ্ব স্ট্রোক দিবস আজ

আপডেট সময় ০৯:২৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬