, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গলাচিপায় অরক্ষিত অবস্থাপনায় ধর্মীয় পুস্তিক মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার: পল্লী বিদ্যুৎ কর্মীসহ গ্রেপ্তার ২ টেকনাফে উদ্ধার হলো অপহৃত সাত বছরের রোহিঙ্গা শিশু নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আ-ত্ম-সাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন সীমান্তের ধানখেতে মিলল ১১ লাখ ই-য়া-বা, আটক দুই কারবারি বিচারের কথা বলে নিয়ে যাওয়ার অভিযোগ, টেকনাফে একজনের মৃ-ত্যু বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ছাত্রদল নেতাদের মতবিনিময় বাকৃবিতে অধ্যাপক জি.এম. মুজিবর রহমানের কর্মজীবনের সমাপ্তিতে সংবর্ধনা টেকনাফে চুরি মামলায় রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, থানায় হস্তান্তর শাহজাদপুর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান সরঞ্জাম জ-ব্দ ও জ-রি-মানা

বিচারের কথা বলে নিয়ে যাওয়ার অভিযোগ, টেকনাফে একজনের মৃ-ত্যু

২৪

মাদকের চালানসংক্রান্ত বিরোধের জেরে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কক্সবাজারের টেকনাফে। এ ঘটনায় মোক্তার কামাল নামে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আহত ব্যক্তি। বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

আহত ইলিয়াসের অভিযোগ, মাদকের একটি চালান ছিনিয়ে নেওয়ার পর এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। চালানের ৭০ হাজার টাকা উদ্ধার হলেও বাকি ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের ধরে নিয়ে নির্যাতন করা হয় বলে দাবি তাঁর।

ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান বিচারের কথা বলে তাঁদের চারজনকে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাঁদের পাহাড়ে নিয়ে মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে মোক্তার কামালের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

নিহত মোক্তার কামাল হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। আহত অপর ব্যক্তি আলী আহমদ একই ইউনিয়নের তুলাতুলী এলাকার বাসিন্দা। তাঁদের সঙ্গে থাকা আরেক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইলিয়াস।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পানখালী এলাকা থেকে একজনের মরদেহ ও আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে মাদকের চালান ও অর্থ আত্মসাতের অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গলাচিপায় অরক্ষিত অবস্থাপনায় ধর্মীয় পুস্তিক

বিচারের কথা বলে নিয়ে যাওয়ার অভিযোগ, টেকনাফে একজনের মৃ-ত্যু

আপডেট সময় ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬