, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভাঙ্গুড়ায় আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলায় প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম নারী সেজে অনলাইনে প্রেম’, পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ উপলক্ষে বাকৃবিতে সেমিনার বাকৃবিতে নিপীড়নবিরোধী দিবসে আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মোহনপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি‍‍`র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক মুক্তিপণ না পেয়ে যুবকের পা ভাঙার অভিযোগ

‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ উপলক্ষে বাকৃবিতে সেমিনার

২

বাকৃবি প্রতিনিধি,

দেশের নারী শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও প্রযুক্তির জগতে উদ্বুদ্ধ করতে শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট (বিডিজিপিসি) ২০২৬’। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর যৌথ আয়োজনে মেয়েদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

ট্রেনিং ক্যাম্পের অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের কম্পিউটার ল্যাবে ‘এক্টিভেশন ওয়ার্কশপ এন্ড হ্যান্ডস অন ক্যাম্প’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বক্তা হিসেবে ছিলেন বিডিওএসএন এর কোঅর্ডিনেটর মোশারফ হোসেন টিপু এবং এআইকিউনিকের সিইও সাইফুল ইসলাম বাপিন।

সেমিনারে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, হাইস্কুল এবং বিশ্ববিদ্যালয় এ দুটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। হাইস্কুল ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি, এ-লেভেল এবং পলিটেকনিকের চতুর্থ সেমিস্টার পর্যন্ত নারী শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে স্নাতক পর্যায়ের চতুর্থ বর্ষ পর্যন্ত নারী শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এবারের প্রতিযোগিতায় মোট প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সার্টিফিকেট। এছাড়াও শীর্ষ ১০ জনকে পদক এবং সেরা ৩ জনকে ট্রফি দেওয়া হবে বলে জানান বক্তারা।

এসময় প্রতিযোগিতার আয়োজন নিয়ে তারা জানান, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরাসরি ও অনলাইনে বিভিন্ন ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হবে। অনলাইন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাইথন, সি, সি++ ও অন্যান্য প্রোগ্রামের ট্রেনিং ক্যাম্পের পাশাপাশি ৫ দিনের নিবিড় অনলাইন ক্যাম্প অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে প্রিলিমিনারি রাউন্ডের মাধ্যমে নির্বাচিতদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় ফাইনাল পর্ব।

হুর-এ- তানহা তামান্না
০১৭৫৩২৩৯৯২০
৭ অক্টোবর

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ উপলক্ষে বাকৃবিতে সেমিনার

আপডেট সময় ০৯:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬