ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দীঘিনালায় ব্রিজ না থাকায় শতাধিক শিক্ষার্থীর পারাপারের ভোগান্তি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ আওয়ামী লীগ নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ চিরিরবন্দরে সন্ধ্যা নামলেই মাদকের বিষাক্ত ছোবলে জর্জরিত দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ

বাংলাদেশে নীরব বিপ্লব হয়ে গেছে – হাসনাত আব্দুল্লাহ

ছবি: থিম বিক্রয়

৬৩

গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। বাংলাদেশে নীরব বিপ্লব হয়ে গেছে, এর ফলাফল ৫ই আগষ্ট জনগণ দিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ১১ দলীয় জোট নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা এই নির্বাচনের মাধ্যমে পুনরুদ্ধার হবে। ৫০০-১০০০ টাকার বিনিময়ে ১ দিন ভালো থাকবেন না ৫ বছর দেশের মালিক হবেন সে সিদ্ধান্ত আপনাদের। আগামীর, উন্নতির, সমৃদ্ধির, মাদকমুক্ত নবীনগর গড়ে তুলতে রিকশা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এসময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

এসময় প্রশাসনের সমালোচনা করে তিনি আরো বলেন, আপনারা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যান তাহলে আবার ৫ আগষ্ট নেমে আসবে। ভোট চোরদের হাতে যদি দেশ তুলে দেন তাহলে তারা আপনার সন্তানকে গুলি করে হত্যার কথা বলবে। কিছু কিছু মিডিয়া আছে যারা একটি দলের পক্ষে কাজ করছে। যারা ১৭ বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেব স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনে যদি আপনারা নিরপেক্ষ না হন তবে জনগন আপনাদেরকে লাল কার্ড দেখাবে।

নবীনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো.মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক এবিএম কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, জুলাই শহীদ তানজীদ মাহমুদের পিতা সফিকুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় ব্রিজ না থাকায় শতাধিক শিক্ষার্থীর পারাপারের ভোগান্তি

বাংলাদেশে নীরব বিপ্লব হয়ে গেছে – হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৮:১৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬