ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ আওয়ামী লীগ নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ চিরিরবন্দরে সন্ধ্যা নামলেই মাদকের বিষাক্ত ছোবলে জর্জরিত দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ

আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত চাল দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ কার্য (চাল) বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, আত্রাই-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ১,০০০ জন অসহায় ও দুঃস্থ লোকের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

​উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সবসময় দেশের সাধারণ ও মেহনতি মানুষের পাশে রয়েছে।

দুর্যোগের এই সময়ে কোনো মানুষ যেন খাদ্যের কষ্টে না ভোগে, সে লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আত্রাই উপজেলার প্রতিটি দুঃস্থ ও অসহায় পরিবারের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রান্তিক ও প্রকৃত অসহায় মানুষের অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকাভুক্ত প্রকৃত দুঃস্থদের মাঝে বণ্টন করা হয়েছে। যেকোনো দুর্যোগে বা প্রয়োজনে আত্রাই উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থেকে সর্বদা সেবা দিয়ে যাবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান,

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ আত্রাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা ও আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি ও সভাপতি নিজ হাতে উপস্থিত দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ৩০ কেজি করে চালের বস্তা তুলে দেন। সুশৃঙ্খলভাবে ১০০০ জন সুবিধাভোগীর মাঝে এই ত্রাণ কার্য পরিচালনা করা হয়। সরকারি এই মানবিক সহায়তা পেয়ে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা

আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ

আপডেট সময় ১০:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬