, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলার শাখার সমাবেশ দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, উদ্যোগে ত্রাণ বিতরণ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা ভাঙ্গুড়ায় সমাজকল্যাণ কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ, কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার দাবি চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যার্তদের পাশে সিরাজগঞ্জ মানব কল্যাণ সংস্থা: ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত “মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে” — ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মিরসরাইয়ে ২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার-১

বকশীগঞ্জে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

Oplus_131072

২৫

 জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কুতুবেরচর গ্রামে রাতের আঁধারে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী যুবরাজ মিয়া (পিতা: মৃত কালু বেপারী) ও তার পরিবার।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় দক্ষিণ কুতুবেরচর গ্রামের নিজ বসতভিটায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুবরাজ মিয়া।

তিনি বলেন, জীবিকার তাগিদে তিনি পরিবার নিয়ে ঢাকায় রিকশা চালান। তার স্ত্রীর নামে ১৮ শতাংশ জমির ওপর তাদের বসতঘর নির্মিত। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাই নেহাল মিয়ার সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে। গত বুধবার দিবাগত রাতভর বৃষ্টির মধ্যে ভোর আনুমানিক ৪টার দিকে নেহাল মিয়া, হাছেন আলী, নুর হোসেন, রেজাউল করিম, সাক্কু, লাভলু, মামুন, জাহিদুল ইসলাম সিদ্দিক, আল আমিনসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে ঘরে থাকা আসবাবপত্র, গৃহস্থালির মালামাল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলার পরও অভিযুক্তরা তাদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাছেন আলী ও রেজাউল করিম হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলার শাখার সমাবেশ

বকশীগঞ্জে রাতের আঁধারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬