ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ আওয়ামী লীগ নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ চিরিরবন্দরে সন্ধ্যা নামলেই মাদকের বিষাক্ত ছোবলে জর্জরিত দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ

পাকিস্তানে সুযোগ পেয়ে মোস্তাফিজের আবেগঘন বার্তা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
২৮

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। এর জন্য ফ্র‌্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

পিএসএলে এর আগের দুই মৌসুমেও লাহোরের হয়ে খেলছিলেন বাংলাদেশি এই পেসার। মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর।

পিএসএলে সুযোগ পেয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি সম্মানিত, লাহোর আমাকে বেছে নিয়েছে। তাদের হয়ে পিএসএল খেলব ভেবে আনন্দিত। দলটির সাথে আমার সম্পর্ক নতুন নয়, আমি সেখানকার পরিবেশ, ভক্তদের প্যাশন এবং ভ্রাতৃত্ব সম্পর্কে জানি। লাহোরকে সবসময়ই নিজের পরিবারের মতো মনে হয়েছে। আবারো এই জার্সি পরতে এবং দলের জন্য নিজেকে নিংড়ে দিতে আমি প্রস্তুত।’

পিএসএলে ৩ বার শিরোপা জিতেছে লাহোর, বর্তমান চ্যাম্পিয়নও তারা। দলের প্রশংসা করে মুস্তাফিজ বলেন, ‘গত ৫ বছর ধরে লাহোর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, অসাধারণ। দারুণ একটা সংস্কৃতির ওপর গড়ে ওঠা একটা দল যাদের সমর্থকরা আবেগপ্রবণ এবং এমন একটা ড্রেসিংরুম যা খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। সেই ড্রেসিংরুমে ফিরে যাওয়া যেখানে আপনি আগে থেকেই ছিলেন, সত্যিই বিশেষ কিছু।’

তিনি আরও বলেন, ‘শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে খেলতে, শিরোপা অক্ষুণ্ণ রাখতে এবং দলের লক্ষ্য অর্জনে অবদান রাখতে, মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি। লাহোর কালান্দার্সের অংশ হওয়া ক্রিকেটের চেয়ে বেশি কিছু। এটা এমন এক জায়গা, এমন এক সংস্কৃতি, এমন ফ্যানবেজ- যাদের প্রতিনিধিত্ব করতে গেলে সবসময় প্রেরণা কাজ করে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা

পাকিস্তানে সুযোগ পেয়ে মোস্তাফিজের আবেগঘন বার্তা

আপডেট সময় ০৪:২০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬