, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিতের আহ্বানে শেরপুরে র‍্যালি-আলোচনা লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাকৃবি ‎ চিলমারীতে মনোয়ারুল ইসলাম মিলুর অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া আন্ত:বিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি,খেলোয়াড়দের ব্লেজার পড়ালেন ভিসি শিক্ষার্থীদের বৈশ্বিক যাত্রা সহজ করতে তৃতীয় ভাষা শেখাবে বিশ্ববিদ্যালয় তথ্য যাচাই ও সম্প্রীতির বার্তা নিয়ে টেকনাফে তরুণদের আয়োজন বদলগাছীতে ৯ মাসে ২৫ আত্মহত্যা, ৬ হত্যাকাণ্ড; আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ! জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

নওগাঁয় পুলিশের ৫ দিনব্যাপী মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত।

৬০

নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স” শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গত ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার মোট ৪০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারেক আহমেদ, বিপিএম-সেবা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ।

গতকাল ১৩ আগস্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি সেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব, মানবিক আচরণ ও নৈতিক মূল্যবোধ ধারণ করে জনগণের প্রত্যাশিত পুলিশিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশের দায়িত্বশীল ও মানবিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাপনী পর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের মাঝে সম্মাননা উপহার প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের সফল সমাপ্তিতে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের

নওগাঁয় পুলিশের ৫ দিনব্যাপী মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ সমাপ্ত।

আপডেট সময় ০২:৩৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬