, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লা*শ হ*ত্যার অভিযোগ সিরাজগঞ্জ (৩) আসনের এমপি ভিপি আইনুল হক এর গাড়িতে হা*মলা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কাউনিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে পুকুরে ডুবে দুই কিশোরীর মৃ*ত্যু ও আহত ১ দৌলতদিয়ায় জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সদস্যদের দিলেন নানা নির্দেশনা খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল গোয়ালন্দ পৌর ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল ১৫ই আগস্ট “ইতিহাসের দায়বদ্ধতা ও আত্মপ্রবঞ্চনার রাজনীতি” খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

দেবীগঞ্জে সেফটি ট্যাংকে রাজমিস্ত্রির মৃত্যু, ৮ জনের বিরুদ্ধে মামলা

২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেফটি ট্যাংক সংস্কারের কাজ করতে গিয়ে বাবুরাম দেবসিংহ (৪৫) নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

এ ঘটনায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের কাকা বুদ্ধ চরণ দেবসিংহ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মামলাটি দায়ের করা হয়।
নিহত বাবুরাম দেবসিংহ দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের বলরামপুর নিজধাম এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি শ্রমিক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ আগস্ট সকাল ৯টার দিকে একটি বাড়ির নবনির্মিত সেফটি ট্যাংক সংস্কারের কাজের জন্য বাবুরামকে ডেকে নেওয়া হয়। দীর্ঘদিন ঢাকনা দিয়ে বন্ধ থাকা ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার আশঙ্কা থাকলেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই তাকে ভেতরে নামানো হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
কাজ করার একপর্যায়ে বাবুরাম অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরিবর্তে সময়ক্ষেপণ করা হয়। পরে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে কোনো একসময় ট্যাংকের ভেতরেই তার মৃত্যু হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কয়েকজন অভিযুক্ত ভ্যান ও অটোরিকশায় করে বাবুরামের মরদেহ তার বাড়ির আঙিনায় রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
নিহতের কাকা বুদ্ধ চরণ দেবসিংহ অভিযোগ করেন, বাবুরাম ট্যাংকের ভেতরে অসুস্থ হয়ে পড়ার পর সময়মতো উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলে তার জীবন বাঁচানো সম্ভব হতে পারত। অভিযুক্তদের অবহেলার কারণেই তার ভাতিজার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিঞা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
এদিকে মামলায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বড়লেখায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি সকালে জঙ্গলে মিলল বৃদ্ধের লা*শ হ*ত্যার অভিযোগ

দেবীগঞ্জে সেফটি ট্যাংকে রাজমিস্ত্রির মৃত্যু, ৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৩:৫০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬