, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড ও কুইজ প্রতিযোগিতা গর্ভবতী নারীর পেটে ১৮ কেজির বাচ্চা! আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে চাঞ্চল্য ও স্বাস্থ্য ঝুঁকি জামালপুর সদরে বৃক্ষরোপণ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বরিশালের গৌরনদীতে যুবকের ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার পীরগঞ্জ উপজেলায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিবচরে আড়িয়াল খাঁর ভাঙনে দিশেহারা মানুষ: হুমকির মুখে সড়ক-বেড়িবাঁধ ও শিক্ষাপ্রতিষ্ঠান কাউনিয়ায় বন্যা দুর্গত ২৫০ পরিবারের মাঝে জিআর চাল বিতরণ চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান শেরপুরে খাল পুনঃখনন প্রকল্পে ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

দেবীগঞ্জে শিক্ষার্থীদের সচেতন করল লাল সবুজ উন্নয়ন সংঘ

১০

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় এসব ক্ষতিকর কর্মকাণ্ডকে ‘লাল কার্ড’ দেখিয়ে শিক্ষার্থীদের সচেতনতার শপথ পাঠ করানো হয়।

সোমবার (১৭ আগস্ট) দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার এবং লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি স্মার্টফোনের অপব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও উন্নত চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে বিরত থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার পরিহারের শপথ পাঠ করান।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত সংগঠনটি গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

বক্তারা বলেন, কিশোর অপরাধ ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষক, প্রশাসন ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করেও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে নিরাপদ ও সুন্দর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড ও কুইজ প্রতিযোগিতা

দেবীগঞ্জে শিক্ষার্থীদের সচেতন করল লাল সবুজ উন্নয়ন সংঘ

আপডেট সময় ০৫:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬