ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দিনাজপুরে ৪ হাজার ২৫০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ আওয়ামী লীগ নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল নাগরপুরে পাট ক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ আত্রাইয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ চিরিরবন্দরে সন্ধ্যা নামলেই মাদকের বিষাক্ত ছোবলে জর্জরিত দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ: সার্চ কমিটির বৈঠক আজ মৃত্যুদণ্ড থেকে ‘আমৃত্যু’ কারাবাস: চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আপিল বিভাগ

ডিগ্রি অর্জন করলেন কুয়েত প্রবাসী সাংবাদিক হেবজু মিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
৪৭

প্রবাস জীবনের কঠোর পরিশ্রম আর সময়ের সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষা যে থেমে থাকে না– তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও যমুনা টিভির কুয়েত প্রতিনিধি মোহাম্মদ হেবজু মিয়া। দীর্ঘ ২৭ বছরের প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও তিনি সম্পন্ন করেছেন বিবিএ ডিগ্রি।

সম্প্রতি তিনি কুয়েতের বিআইএমএস কলেজ থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি অর্জন করেছেন।

কুয়েত প্রবাসী হেবজু মিয়া প্রবাস জীবনের কখনো কখনো ১২ থেকে ১৬ ঘণ্টাও পরিশ্রম করেছেন। তবে থেমে থাকেননি তিনি। কুয়েতের সফল ব্যবসায়ী হেবজু মিয়া বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সিনিয়র যুগ্ম সম্পাদক ও যমুনা টেলিভিশনের কুয়েত প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বহুমুখী এই ব্যস্ততার মধ্যে শিক্ষাজীবন চালিয়ে যাওয়াকে তিনি দেখেছেন আত্মোন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে।

করোনা মহামারির সময়, যখন বিশ্ব স্থবির– ঠিক তখনই ২০১৯ সালে অনলাইন শিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। সীমিত সময়, কাজের চাপ আর প্রবাস জীবনের নানা প্রতিবন্ধকতার মধ্যে নিয়মিত পড়াশোনা চালিয়ে যান দৃঢ় মনোবলে।

ডিগ্রি অর্জনে কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা

ডিগ্রি অর্জন করলেন কুয়েত প্রবাসী সাংবাদিক হেবজু মিয়া

আপডেট সময় ০৫:৩৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬