, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন- নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা পত্নীতলা থানা: দুই শতাব্দীরও বেশি ইতিহাস বহনকারী নওগাঁর অন্যতম প্রাচীন থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা কমিটির শপথ গ্রহণ কালাই পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী মোঃ আনিছুর রহমান তালুকদারের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন। বরিশালে হ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন মাদারীপুরের শিবচর ইকবালের লিবিয়ায় মর্মান্তিক মৃত্যু: মুক্তিপণের ২২ লাখ টাকা দিয়েও মিলল না মুক্তি! বগুড়া-নওগাঁ সড়কে মর্মান্তিক বাস দূর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন! ভাঙ্গুড়া প্রেসক্লাবে এমপি মুহাম্মদ আলী আছগরের মতবিনিময়, জামায়াতের প্রার্থীদের ঘোষণা সিরাজগঞ্জে SST-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চক্ষু সেবা, উপকৃত প্রায় ৩০০ মানুষ
নোটিশ :
দৈনিক আমরা পত্রিকার জন্য সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগাযোগঃ 01736-633859, 01715-145105, 01615-304076

ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন।

শুক্রবার ৭ আগস্ট পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজের কার্যক্রম শুরু হয়েছে । দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের হ্যালি প্যাড মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এখন ধর্মীয় ও সামাজিক সেবার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী,, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার, সাবেক মেয়র আলমগীর সরকার এবং জুলাই যোদ্ধা হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উদ্বোধনী প্রথম জুমায় পৌরশহরের সর্বস্তরের মানুষের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ হাজারো মুসল্লি অংশ নেন। উদ্বোধনী আয়োজনে সন্তোষ প্রকাশ করে মুসুল্লি গণ বলেন, “ক্লান্তি অবসাদ দূর করা ও সৃষ্টিকর্তা সানিধ্য প্রাণ কেন্দ্র। ”

মডেল মসজিদটিতে রয়েছে আধুনিক অজুখানা, ইসলামিক রিসোর্স সেন্টার, ইমাম ও মুয়াজ্জিনের জন্য পৃথক আবাসন, পুরুষে -মহিলা জন্য পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা। একসঙ্গে প্রায় এক হাজার মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটিতে রয়েছে ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, সমৃদ্ধ লাইব্রেরি, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা ও দাওয়াহ কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কোরআন হেফজের সুযোগ এবং মৃত ব্যক্তির গোসলের জন্য পৃথক ব্যবস্থা। ধর্মীয় শিক্ষা, ইবাদত ও জনসেবামূলক বহুমুখী কার্যক্রমের সমন্বয়ে এই মডেল মসজিদ রাণীশংকৈলবাসীর জন্য একটি অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ
সংবাদকর্মী নিয়োগ চলছে

খাল খনন শেষে ৬০ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন- নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা

ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈলে দৃষ্টিনন্দন মডেল মসজিদে উদ্বোধন।

আপডেট সময় ১১:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬