, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে কিশের গ্যাং ১২০৭ এর নিডার গ্রেফতার বিজিবি-এসআরবির অভিযানে টেকনাফে বিপুল ইয়াবা উদ্ধার অপহরণের পর পাহাড়ে নিয়ে যাওয়া রোহিঙ্গা যুবক উদ্ধার বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বার্তা হ্নীলায় কালাইয়ের জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল বারি দুলালের গণসংযোগ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার। শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ বাকৃবিতে এসএমই ফাউন্ডেশনের ‘ইয়েস’ কর্মসূচি, উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের আহ্বান

টেকনাফে বিয়ারসহ আটক ১, পালিয়ে গেলেন আরেকজন

১১

কক্সবাজারের টেকনাফে একটি বসতঘরে অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. সেলিম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় নুর কবির (৩০) নামে আরও একজন পালিয়ে যান।

শুক্রবার (২ অক্টোবর) রাতে টেকনাফ উপজেলার শিলবুনিয়া এলাকায় নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল এ অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিলবুনিয়া এলাকার নুর কবিরের বসতঘরে মাদকদ্রব্য মজুতের তথ্য পেয়ে রাতে সেখানে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৯টার দিকে বিজিবির সদস্যরা বাড়িটি ঘিরে ফেললে নুর কবির পালিয়ে যান। এ সময় বসতঘর থেকে বের হওয়ার সময় সেলিমকে আটক করা হয়।

পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক সেলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জব্দ করা বিয়ার ও অন্যান্য আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক নুর কবিরকে আইনের আওতায় আনতে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ
০৩-১০-২০২৬

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চৌদ্দগ্রামে কিশের গ্যাং ১২০৭ এর নিডার গ্রেফতার

টেকনাফে বিয়ারসহ আটক ১, পালিয়ে গেলেন আরেকজন

আপডেট সময় ০৭:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬