, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ শ্যামনগর সরকারি মহসীন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামি জাহিদ শেখকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ মেয়র পদপ্রার্থী এম. শুভ পাঠান: ব্যক্তি, সমাজসেবা ও রাজনৈতিক পরিচয় চুয়াতাঙ্গা আলমডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজা স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ঠাকূরগাঁও বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও পূরস্কার বিতরণ।

জামালপুরের কৃতি সন্তান মেরিন ইঞ্জিনিয়ার মো. সজিব মিয়া ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 6

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কৃতি সন্তান ও কলাবাগান থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, মেরিন ইঞ্জিনিয়ার মো. সজিব মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব শাখার বর্ধিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

সম্প্রতি ঘোষিত এ কমিটিতে তাঁর মনোনয়নের খবর প্রকাশিত হওয়ার পর ইসলামপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অসংখ্য বার্তা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

এ মনোনয়নের জন্য এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম সৈকত-এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষ্যমতে, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের কারণে মো. সজিব মিয়া এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

এছাড়া দল, দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল নেতৃত্বের পরিচয় দিয়ে তরুণ সমাজের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও বিশ্বাস ব্যক্ত করেছেন স্থানীয়রা।

মো. সজিব মিয়ার নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন এলাকাবাসী। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

জামালপুরের কৃতি সন্তান মেরিন ইঞ্জিনিয়ার মো. সজিব মিয়া ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

আপডেট সময় ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬