, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার

১০

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেদভিটা এলাকায় পাটখেতের পাশ থেকে পরি রানী হাজরা (বৃদ্ধা) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাড়ির অদূরে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, পরি রানী হাজরা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির সামনের রাস্তার পাশের পাটখেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহতের ছেলে মৃনাল হাজরা অভিযোগ করে বলেন, তার মাকে হত্যা করে মরদেহটি পাটখেতের পাশে ফেলে রাখা হয়েছে। তার মায়ের নাক ও কানে স্বর্ণের অলংকার ছিল বলেও জানান তিনি। নিখোঁজের পর সেগুলোও পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন মৃনাল।

গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পরি রানী হাজরা কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার

আপডেট সময় ০৮:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬