, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান

  • রিপন রাজ
  • আপডেট সময় ১২:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 39
৫০

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার) দুপরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠপর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মাঝে এই সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. দোলন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মুন্সি এবং শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শফিউদ্দিন মোল্যা, শ্রীকোল ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল আওয়াল, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কামরুল ইসলাম এবং পরিবার কল্যাণ সহকারী হাসিনা খাতুন।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং একটি সুস্থ-সবল জাতি গঠনে পরিকল্পিত পরিবার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান

আপডেট সময় ১২:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬