, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শিক্ষার্থীদের মেধার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

৩৮

পঞ্চগড়ের বোদায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করা অবশ্যই গর্বের বিষয়। তবে শুধু জিপিএ, সার্টিফিকেট কিংবা ডিগ্রি দিয়ে জীবনের পূর্ণ সফলতা অর্জন করা সম্ভব নয়। একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য কাজ করতে হলে সৎ, নীতিবান, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। এজন্য শিক্ষাজীবন থেকেই নিজেদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক গুণাবলি বিকশিত করার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল প্রধান রিয়েল। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুল ইমন।

অনুষ্ঠান শেষে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুনুর রশীদ জীবন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মেধার সঙ্গে মানবিক মূল্যবোধ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

আপডেট সময় ১০:৫০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬