, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা শাহজাদপুরে মরহুম আবু তালেব মাস্টারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন চৌদ্দগ্রাম কনকাপৈতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ‘দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা।

লালপুরে মা-দ-ক ও জু-য়া-র দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

৮৭

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, সেবন ও জুয়ার আসর ঘিরে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যেই মাদকসেবীদের বিচরণ দেখা যাচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও মাদকের প্রভাবে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া, মোহরকয়া পশ্চিমপাড়া, রসুলপুর গুচ্ছগ্রাম, মহারাজপুর, ফতেপুর মোড়, চকবাদকয়া, বড়বাদকয়া ও নাগশোষাসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে। কয়েকটি বাড়ি ও দোকানেও কৌশলে গাঁজা ও ইয়াবা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে মহারাজপুরের রমজান আলীর আমবাগান এবং নাগশোষা গোরস্থান এলাকায় নিয়মিত জুয়ার আসর বসার অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, নাগশোষার মৃত শুকচাদের ছেলে বানেজ শাহের আশ্রয়ে একটি গ্রুপ নিয়মিত জুয়ার আসর পরিচালনা করে থাকে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ মাঝে মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করলেও জামিনে বা আইনি প্রক্রিয়ায় বেরিয়ে এসে কেউ কেউ আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে স্থায়ীভাবে মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে আরও কার্যকর ও ধারাবাহিক অভিযান দাবি করেছেন তারা।

সম্প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিলমাড়িয়া যুবসমাজের একাংশ মিছিল ও সমাবেশ করেছে। এতে মাদক বিক্রি ও সেবন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদক ও জুয়ার বিস্তার বন্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, মাদক ,জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে , কাউকেই কোন ছাড় নাই।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা

লালপুরে মা-দ-ক ও জু-য়া-র দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

আপডেট সময় ০৭:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬