, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন বাকৃবির কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আক্তারুজ্জামান খান কৃষকের সার নিশ্চিতে কঠোরতা, ঈশ্বরগঞ্জে অ-বৈধ মজুদদারকে জেল মঠবাড়িয়ায় ৫৩ কোটি টাকার পানি প্রকল্পে অনিয়ম: পানীয় জলের তীব্র সংকটে জনজীবন নওগাঁয় অ-বৈধ কারখানায় অভিযান, ৩০হাজার টাকা জরিমানা শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস রাজশাহীতে অনিয়মের জেরে কৃষি কর্মকর্তা বদলী সারের খোঁজে দ্বারে দ্বারে কৃষক লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নি-হত, চালক আটক কাউনিয়ায় অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান, জব্দের পর বিনষ্ট কাউনিয়ায় সোনালী আঁশে সোনালী স্বপ্ন কৃষকের

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ১২:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 145

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন

১৬৮

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। এই মহানগর ভালো মানুষের জন্য আরও বসবাস উপযোগী হয়ে উঠবে। এ লক্ষ্যেই মহানগর পুলিশ কাজ করছে। বুধবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, ৩৪ বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আরএমপি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহানগর পুলিশ কমিশনার ফয়েজুল কবির। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী- পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

রাজশাহী-৩ এ স্বচ্ছতা ফেরাতে কঠোর অবস্থান; দুর্নীতিবাজদের ছাড় নয়, এমপি মিলন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন

আপডেট সময় ১২:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬