, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা শাহজাদপুরে মরহুম আবু তালেব মাস্টারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন চৌদ্দগ্রাম কনকাপৈতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ‘দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন লালপুরে মাজার ও মসজিদে চুরি মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা সন্দেহজনক বোটে থামার সংকেত, পালিয়ে গেল পাচারকারীরা উত্তরে জেলা ঠাকূরগাঁওয়ে শীতের আগাম বার্তা।

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

১০৩

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি চক্রের হাতে অপহৃত এক বাঙালি যুবককে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবকের নাম সাকিব হোসেন (২৪)। তিনি মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার নজরুল ইসলামের ছেলে।

১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি দল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় এক বাঙালি যুবককে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। পরে তথ্য যাচাই করে ভিকটিমের অবস্থান নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় শনাক্ত করা হয়।

এরপর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে আলিখালী এপিবিএন ক্যাম্পের একটি দল এবং এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালায়।

পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিকটিমকে ফেলে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে সাকিব হোসেনকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে তার পরিচয় ও যোগাযোগের সূত্রে সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণী তাকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে আটক করে রাখে এবং পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে তিনি জানান।

পরে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে উদ্ধার হওয়া সাকিব হোসেনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা

মুক্তি-পণের দাবিতে অ-প-হ-রণ, টেকনাফে যুবক উ-দ্ধা-র

আপডেট সময় ০৯:৪৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬