আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোতাকাব্বীর আহমেদ মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সরকারি সেবাদান কার্যক্রম, ভূমিসেবা, নথিপত্র সংরক্ষণসহ দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। জনসাধারণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি শ্রীপুর থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এরপর জেলা প্রশাসক শ্রীপুর এম.সি. পাইলট স্কুল পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি শ্রীপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করে শিক্ষার্থীদের শিক্ষা ও পরিচর্যা কার্যক্রম ঘুরে দেখেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা, বিকাশ ও কল্যাণে আরও আন্তরিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
দিনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক কাদিরপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ভূমিসেবা প্রদান, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, নথিপত্র সংরক্ষণসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
,
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী
মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড
মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত
নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার
চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে
রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি
সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন।
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ
জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
মাগুরা শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
-
ইসরাইল হাসান আপন - আপডেট সময় ০৯:২৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- 54
জনপ্রিয় সংবাদ





























