, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ 3. বিজিবির অ এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি শেরপুরে ‘ফুড ফর প্লাস্টিক’ উদ্যোগ নিয়ে অংশীজনদের মতবিনিময় সভা শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ

বোদায় রাতের অভিযানে মানব পা-চা-র ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আ-ট-ক ৫

৭৮

পঞ্চগড়ের বোদা উপজেলায় মানব পাচার ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ময়নানদিঘী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ময়নানদিঘী এলিট পেট্রোল পাম্পসংলগ্ন একটি বাড়িতে অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকা থেকে নারী এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় বোদা থানা পুলিশ।

অভিযানে ধনেশ চন্দ্র (৩৭), গোবিন্দ বর্মন (৪৫), মো. মামুন ইসলাম (৩০), মোছা. সানজিদা আক্তার (২৫) এবং তাদের সঙ্গে থাকা আরও এক নারীকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় বাড়িটি তল্লাশি করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজোয়ানুল মন্ডল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ১১ ও ১২ ধারায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক

বোদায় রাতের অভিযানে মানব পা-চা-র ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আ-ট-ক ৫

আপডেট সময় ০৫:০০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬