, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক বকশীগঞ্জে কৃষককে হ/ত্যা/র চেষ্টা ও জমি দখলের প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় সিরাজগঞ্জে সুজন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মাগুরা শ্রীপুর দুই পক্ষের সংঘর্ষে আহত ৫: বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট মাগুরা শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা- বাবা টেপামধুপুর ইউনিয়নে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ যুবক আটক কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই যুবকের কারাদণ্ড

  • MD KAMRUL HASAN, NEWS EDITOR, DAINIK AMAR PATRIKA
  • আপডেট সময় ০৬:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 36

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই যুবকের কারাদণ্ড

৪৯

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় আবু সুফিয়ানের ছেলে মো. মোজাহিদ ইসলাম (২৩) -কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই অপরাধে মো. আব্দুল গনির ছেলে আব্দুল গফুর (২২) -কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

পিরোজপুরে মানব পা/চার মামলায় পাঁচ জনের দশ বছর করে কা/রা/দ/ণ্ড

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই যুবকের কারাদণ্ড

আপডেট সময় ০৬:২৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬