, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

বাকৃবির কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আক্তারুজ্জামান খান

৪৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মো. আক্তারুজ্জামান খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক আক্তারুজ্জামান খান শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন গবেষণার সঙ্গে যুক্ত। তিনি ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

বাকৃবির কোষাধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক আক্তারুজ্জামান খান

আপডেট সময় ১০:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬