, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ 3. বিজিবির অ এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি শেরপুরে ‘ফুড ফর প্লাস্টিক’ উদ্যোগ নিয়ে অংশীজনদের মতবিনিময় সভা শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা

৯০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উপজেলা শাখার ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ও যুগ্ম সচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. শাহজামাল শাওনকে সভাপতি ও মো. বদরুজ্জামান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি মো. ইয়াকুব আলী সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মো. মমিনুল ইসলাম প্রামাণিক, দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আলিনুর ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. খুরশিদুল হক এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. হাসানুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. শাহজালাল ও মো. সাইফুর রহমান।

নবগঠিত কমিটির নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি, হুমকি কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার শিকার হলে তাঁর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবে সংগঠনটি।

তাঁরা বলেন, ফুলবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে নতুন কমিটি ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা

আপডেট সময় ০৮:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬