, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে তিন দিনব্যাপী স্পোকেন ইংলিশ কর্মশালা শেষ, সনদ পেল ৩৮ শিক্ষার্থী

৭৬

পঞ্চগড়ে তিন দিনব্যাপী স্পোকেন ইংলিশ ও প্রোনান্সিয়েশন কর্মশালা শেষ হয়েছে। শুক্রবার দুপুরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আয়োজনে এবং জেলা প্রশাসন পঞ্চগড়ের সহযোগিতায় কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক পঞ্চগড় মোসাঃ শুকরিয়া পারভীনের পক্ষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবীর সাহা।

এ সময় সুবীর সাহা বলেন, কর্মশালায় অর্জিত জ্ঞান শুধু কর্মশালার মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না। ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করতে হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজেদের সহপাঠীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।

গত বুধবার শুরু হওয়া কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির মোট ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব পঞ্চগড়ের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম রফিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক শিক্ষক শহিদুল ইসলাম, সদস্য শিক্ষক রশিদা খাতুন, শিক্ষক রাবেয়া জাহান লুনা, শিক্ষক আমিনুর ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সফিকুল আলমসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মশালায় নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। এ সময় তারা ইংরেজি কবিতা আবৃত্তি করেন। পরে আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে কর্মশালার সনদপত্র তুলে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

পঞ্চগড়ে তিন দিনব্যাপী স্পোকেন ইংলিশ কর্মশালা শেষ, সনদ পেল ৩৮ শিক্ষার্থী

আপডেট সময় ০৭:১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬