, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর খাল থেকে যুবকের ম-র-দেহ উদ্ধার ভাঙ্গুড়ায় জামায়াতের মেয়র প্রার্থীর গণসংযোগ মাগুরা শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় কাউনিয়ায় ২৯ পিস ই-য়াবা-সহ যুবক গ্রে-প্তা-র ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা গোপালগঞ্জে তিন দিন নিখোঁজের পর পাটখেত থেকে বৃদ্ধার মর-দেহ উ-দ্ধার টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল

৪৯

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৮ হিজরি উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরিফ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছারছীনা দরবার শরিফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর নেতাকর্মী এবং অনুসারীরা অংশ নেন।

মিছিলটি ছারছীনা দরবার শরিফ থেকে বের হয়ে নেছারাবাদ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছারছীনা দরবার শরিফে গিয়ে শেষ হয়। দীর্ঘ এ আনন্দ মিছিল নেছারাবাদ থানার সামনে থেকে পৌর বাজারের ভেতর পর্যন্ত কয়েকশ ফুট এলাকাজুড়ে বিস্তৃত হয়। মিছিলটি দেখতে সড়কের দুই পাশে শত শত সাধারণ মানুষ ভিড় করেন। এ সময় পুরো ছারছীনা ও নেছারাবাদ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রূহুল আমীন আফসারী, উপাধ্যক্ষ হযরত মাওলানা মো. রুহুল আমিন ছালেহী, প্রধান মুহাদ্দিস মাওলানা মো. সিরাজুম মুনির তাওহীদ, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়ার মুদীর আলহাজ্ব মাওলানা মো. মাহমুদুল মুনীর হামিমসহ মাদরাসার শিক্ষকবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ আল আনাস, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. মোহেব্বুল্লাহ ছালেহী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

ছারছীনা মাদরাসা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাখদুমসহ কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ মিছিলটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

চাঁদের পাশে ‘সন্ধ্যাতারা’, মুগ্ধ আকাশপ্রেমীরা

নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল

আপডেট সময় ০৭:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬