, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জাবিপ্রবিতে ডাইনিং কর্মীদের সম্মাননা ও সহায়তা দিল ছাত্রদল

৪৬

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিজয়-২৪ হলের ডাইনিংয়ে তীব্র লোকবল সংকট থাকা সত্ত্বেও নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রাখায় কর্মচারীদের প্রতি সম্মান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।

২২ আগস্ট ২০২৬ তারিখে জাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিঞা আজিজুল-এর নেতৃত্বে ও ব্যক্তিগত উদ্যোগে হল ডাইনিংয়ে নিয়োজিত কর্মচারীদের হাতে এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সম্প্রতি হলের ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা ৩ জন কর্মচারীর মধ্যে হঠাৎ ১ জন চাকরি ছেড়ে চলে যান। ফলে চরম লোকবল সংকট তৈরি হলেও বাকি ২ জন কর্মচারী দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হলের ১২০ জনেরও বেশি শিক্ষার্থীর তিন বেলা খাবারের রান্না ও সরবরাহের কাজ সফলভাবে সামলে নিয়েছেন।

এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে জাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিঞা আজিজুল বলেন, “আমাদের হলের এই দুই কর্মচারী ১২০ জনেরও বেশি শিক্ষার্থীকে প্রতিদিন দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। ৩ জনের কাজ ২ জন মিলে যেভাবে দক্ষতার সাথে এবং অক্লান্ত পরিশ্রমে সম্পন্ন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তারা না থাকলে আমাদের তিন বেলা খাবারের সমস্যা তৈরি হতো। আমি মনে করি, তাদের এই পরিশ্রমের যথাযথ সম্মান ও মূল্যায়ন প্রশাসনের পক্ষ থেকেই করা উচিত। কারণ যারা সার্বক্ষণিক আমাদের খেয়াল রাখে, তাদের খেয়াল রাখা ও পাশে দাঁড়ানো হলের প্রতিটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব।”

উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কর্মচারীদের প্রতি এই মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে ডাইনিংয়ের স্থায়ী লোকবল সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

জাবিপ্রবিতে ডাইনিং কর্মীদের সম্মাননা ও সহায়তা দিল ছাত্রদল

আপডেট সময় ০৫:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬