৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কলঙ্ক বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রামে এক দিনের সফরের শুরুতে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বিএনপি আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। এ জন্য স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।
মীর শাহে আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না। সমস্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, তাই করা হবে।”
তিনি জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। যারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ওপর বিভিন্ন বিষয়ে দায় চাপানো বিরোধী দলের রাজনৈতিক দায়িত্বের অংশ। সরকার কোথায় ব্যর্থ হয়েছে, তা জনগণ বিবেচনা করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার সচেতন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সংকট কিছুটা কমেছে। তবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার পূর্ণাঙ্গ সমাধানে আরও কিছু সময় প্রয়োজন হবে।
এর আগে কুড়িগ্রাম সার্কিট হাউজে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
,
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিএনজির সিটের নিচে ৯ হাজার ইয়াবা, শীলখালীতে চালক আটক
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ 3. বিজিবির অ
এমপি এস এম জিলানির চাচাতো ভাই টুঙ্গিপাড়া কৃষক দলের সভাপতি আর নেই
জ্ঞানচর্চা ও সমৃদ্ধ সাংবাদিকতার প্রত্যয়ে শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন
টুঙ্গিপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে হাসপাতালে ভর্তি ২৫ জনের বেশি
শেরপুরে ‘ফুড ফর প্লাস্টিক’ উদ্যোগ নিয়ে অংশীজনদের মতবিনিময় সভা
শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত
লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১
শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ
জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম
-
মোঃ কামরুল হাসান সরকার - আপডেট সময় ০১:০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- 17
জনপ্রিয় সংবাদ































