, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শ্রীপুর গোয়ালদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কক্সবাজারে ই-য়া-বাসহ দুইজন গ্রে-প্তার, মোটরসাইকেল জ-ব্দ ডেঙ্গু প্রতিরোধে বাকৃবি রোভার স্কাউটের পরিচ্ছন্নতা কর্মসূচি মাগুরা শ্রীপুরে স্বাক্ষর জা-ল ও মিথ্যা মা-ম-লার প্রতিবাদে শিমু খাতুনের সংবাদ সম্মেলন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই রাবি শিক্ষার্থীর ওপর হা-ম-লার অভিযোগে রেল স্টেশনে ভা-ঙ-চু-র, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ বড়লেখায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল তরুণে

জাতীয় মৎস্যপদকে সম্মানিত বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম

৪৬

‎জাতীয় মৎস্যপদকে সম্মানিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার। মাছের শুক্রাণু সংরক্ষণ ও জিন ব্যাংক স্থাপনে অসামান্য অবদানের জন্য মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটেগরিতে তাকে এ পদক দেওয়া হয়।

‎গত ১৬ আগস্ট জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।

‎অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেন, ২০০২ সাল থেকে দীর্ঘ ২৪ বছর ধরে আমি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে কাজ করে যাচ্ছি। এর মধ্যে রয়েছে আমাদের দেশীয় ও বিদেশী কার্প, সিলভার কার্প, ব্রিগেড, গ্রাস কার্প ছাড়াও শিং, মাগুর, কৈ, পাবদা ও গুলশার মতো গুরুত্বপূর্ণ মাছ।

‎তিনি আরও বলেন, ইতোমধ্যে দুটি জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। একটি ঝিনাইদহের কোটচাঁদপুর হ্যাচারিতে এবং অন্যটি সিরাজগঞ্জের নিমগাছি ফিশ হ্যাচারিতে। এখান থেকে মানসম্মত ব্রুড উৎপাদন ও ব্রুড স্টক উন্নয়নের কাজ পরিচালিত হচ্ছে।

‎পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি, আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিভাগও এই গৌরবের সমান অংশীদার। বিশ্ববিদ্যালয় আমাকে গবেষণার সুযোগ, ল্যাব সুবিধা ও প্রয়োজনীয় প্রজেক্ট না দিলে আমার পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। তাই আমার এই সম্মাননা আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করছি।‎

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বকশীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

জাতীয় মৎস্যপদকে সম্মানিত বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম

আপডেট সময় ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬