জাতীয় মৎস্যপদকে সম্মানিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার। মাছের শুক্রাণু সংরক্ষণ ও জিন ব্যাংক স্থাপনে অসামান্য অবদানের জন্য মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটেগরিতে তাকে এ পদক দেওয়া হয়।
গত ১৬ আগস্ট জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেন, ২০০২ সাল থেকে দীর্ঘ ২৪ বছর ধরে আমি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে কাজ করে যাচ্ছি। এর মধ্যে রয়েছে আমাদের দেশীয় ও বিদেশী কার্প, সিলভার কার্প, ব্রিগেড, গ্রাস কার্প ছাড়াও শিং, মাগুর, কৈ, পাবদা ও গুলশার মতো গুরুত্বপূর্ণ মাছ।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুটি জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। একটি ঝিনাইদহের কোটচাঁদপুর হ্যাচারিতে এবং অন্যটি সিরাজগঞ্জের নিমগাছি ফিশ হ্যাচারিতে। এখান থেকে মানসম্মত ব্রুড উৎপাদন ও ব্রুড স্টক উন্নয়নের কাজ পরিচালিত হচ্ছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি, আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিভাগও এই গৌরবের সমান অংশীদার। বিশ্ববিদ্যালয় আমাকে গবেষণার সুযোগ, ল্যাব সুবিধা ও প্রয়োজনীয় প্রজেক্ট না দিলে আমার পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। তাই আমার এই সম্মাননা আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করছি।
,
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চৌদ্দগ্রামে কিশের গ্যাং ১২০৭ এর নিডার গ্রেফতার
বিজিবি-এসআরবির অভিযানে টেকনাফে বিপুল ইয়াবা উদ্ধার
অপহরণের পর পাহাড়ে নিয়ে যাওয়া রোহিঙ্গা যুবক উদ্ধার
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের
সংস্কৃতির বন্ধনে সম্প্রীতির বার্তা হ্নীলায়
কালাইয়ের জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল বারি দুলালের গণসংযোগ, উন্নয়নের নানা প্রতিশ্রুতি
কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার।
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
বাকৃবিতে এসএমই ফাউন্ডেশনের ‘ইয়েস’ কর্মসূচি, উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের আহ্বান
জাতীয় মৎস্যপদকে সম্মানিত বাকৃবি অধ্যাপক রফিকুল ইসলাম
-
হুর-এ- তানহা তামান্না - আপডেট সময় ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 44
জনপ্রিয় সংবাদ





























