, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী মিয়ানমারের পাচার কালে বিপুল পরিমান সিমেন্ট জব্দ করেন কোস্ট গার্ড মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযান ৫৫০ লিটার চোলাইমদ সহ তিন জন গ্রেফতার চাউলের পুষ্টি মেশানো নিয়ে অনিয়ম ; চিলমারীতে খাদ্য বান্ধব কর্মসূচি ভেস্তে যেতে বসেছে রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপি বি এন এর হাতে ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সান্ধ্য আকাশে চাঁদ ও উজ্জ্বল জ্যোতিষ্কের অপূর্ব সংযতি সন্ধ্যার আকাশে বিরল দৃশ্য অবলোকন। জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির সমাবেশ জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক

গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ চারজন আটক

৬২

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বেদগ্রাম মোড় এলাকায় স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহর নির্দেশনায় বেদগ্রাম মোড়ে চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস চেকপোস্টে পৌঁছালে ডিবির সদস্যরা বাসটিতে তল্লাশি চালান। এ সময় যাত্রীবেশে থাকা চারজনকে সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী, সনদ পেলেন ১০৮ শিক্ষার্থী

গোপালগঞ্জে ৩ কেজি গাঁ/জা/সহ চারজন আটক

আপডেট সময় ০৮:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬