, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে ভারতে অচেতন অবস্থায় উদ্ধারের সাত মাস পর সুস্থতার পথে বাকৃবির সাংবাদিক জীম এমপি জিলানীর সঙ্গে দুর্গামন্দির পরিদর্শনে বিএনপি নেতা অলিউর রহমান ও যুবদল নেতা শেহাব মোল্লা উখিয়ায় বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার লালপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার বিসর্জন মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়, উদ্দেশ্য দেবী দুর্গাকে নজর দেখা চৌদ্দগ্রামের পোটকরায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল সনতান ধর্মলম্বীদের দুর্গাপূজা। চট্টগ্রামের হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে টুঙ্গিপাড়া বিভিন্ন মন্দিরে এমপি এস এম জিলানী

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার।

৬৯

মোঃ আব্দুর রাজ্জাক , ফুলবাড়ী,
​কুড়িগ্রাম প্রতিনিধিঃ

০৪’অক্টোবর ২০২৬ ইং
​কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটর সাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত প্রায় পৌনে দশটার দিকে উপজেলার” ফুলবাড়ী দ্বিতীয় ধরলা সেতু” চেকপোস্ট এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।
​পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গত রাতে “দ্বিতীয় ধরলা সেতু” চেকপোস্টে অবস্থান নেয় ফুলবাড়ী থানা-পুলিশের একটি চৌকস টিম। সন্দেহভাজন একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে মোট ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ আব্দুর রাজ্জাক
কুড়িগ্রাম, ফুলবাড়ী প্রতিনিধি।
মোবাইল-০১৭২০-৮৪৭০৭৬

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়ের জঙ্গলে প্রাণ গেল রাণীশংকৈলের নুর আলমের

কুড়িগ্রামে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বগুড়ার ২ মাদক কারবারি গ্রেপ্তার।

আপডেট সময় ০৭:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬