, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: এমপি জাহান্দার আলী জাহান। টেকনাফে কালবের নির্বাচনে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইসলামপুরে সার ব্যবসায়ী হত্যা: বিচার ও ফাঁসির দাবি, গ্রেপ্তার ২ এপিবিএনের অভিযানে উদ্ধার নিখোঁজ তিন রোহিঙ্গা কিশোর স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোয়াইক্যং চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে আটক ১২ সাবেক চেয়ারম্যান বাবুর ১৬তম শাহাদাত বার্ষিকী: বড়াইগ্রামে স্মরণসভা ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা

অসহায় বয়োবৃদ্ধ দম্পতির পাশে শেরপুর জেলা প্রশাসন

৬৮

বয়োবৃদ্ধ সজু শেখ ও তার অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের অসহায়ত্বের খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন ওই দম্পতির সঙ্গে দেখা করে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে যান এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য শেরপুরের আবেদীন হাসপাতালে নুরজাহান বেগমকে ভর্তি করার ব্যবস্থা করেন।

জানা গেছে, সজু শেখ ও নুরজাহান বেগম—দুজনেই বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন। তাদের জীবনযাপন ও অন্যান্য প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এর আগে, কয়েক দিন আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই দম্পতির জন্য খাদ্য, আর্থিক সহায়তাসহ বিভিন্ন প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, অসহায় এই দম্পতির পাশে তারা সবসময় থাকবে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর সাথে বিএনপির মতবিনিময় সভা

অসহায় বয়োবৃদ্ধ দম্পতির পাশে শেরপুর জেলা প্রশাসন

আপডেট সময় ০৭:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬