, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসআরবি-১৫-এর অভিযানে সাতকানিয়ায় ৯ মামলার আসামি গ্রেপ্তার লালপুরে ভুল স্বীকার করে বিএনপিতে ফিরতে চান যুবদল ও ছাত্রদলের নেতারা কাউনিয়ায় হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা উখিয়ায় ইয়াবাসহ যুবক আটক, উদ্ধার দুটি দা শাহজাদপুরে মরহুম আবু তালেব মাস্টারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউনিয়ায় তকিপল বাজার যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন চৌদ্দগ্রাম কনকাপৈতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের গুণবতী হাইস্কুল মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ‘দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে: নিহত ৩, আহত ১৬ জন

অনিয়মের দায়ে মিষ্টির কারখানায় জরি-মানা, স-তর্ক কয়েক ব্যবসায়ী

৯০

কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মিষ্টি তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত মুনাফা, ওজনে কম দেওয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা পুরাতন বাজার ও হ্নীলা স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

অভিযানকালে হ্নীলা পুরাতন বাজারের ‘খিরসা বি’ নামের একটি মিষ্টি তৈরির কারখানাকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে হ্নীলা স্টেশনের তিনটি সার ডিলার, মুদিদোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম সম্পর্কে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে পারবেন না এবং ক্রেতাদের ওজনে কম দেওয়া যাবে না। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা অবৈধভাবে খাদ্যপণ্য তৈরি করাও যাবে না। ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যে কোনো ধরনের কৃত্রিমতা বা ছলচাতুরীর সুযোগ নেই।’

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মিষ্টি তৈরির কারখানাকে জরিমানা এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহল বাজারে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

এসআরবি-১৫-এর অভিযানে সাতকানিয়ায় ৯ মামলার আসামি গ্রেপ্তার

অনিয়মের দায়ে মিষ্টির কারখানায় জরি-মানা, স-তর্ক কয়েক ব্যবসায়ী

আপডেট সময় ০৫:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬