ভাঙ্গুড়ায় মাছোকাটা বিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভাঙ্গুড়ায় মাছোকাটা বিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পানিতে ডুবে হাসান আলী (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ভেড়ামারা এলাকার মাছোকাটা বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী ওই গ্রামের আসাদুল সরকারের ছেলে।
