কালকিনিতে চকলেটের প্রলোভনে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ: উল্টো অগ্নিসংযোগ ও জমিসংক্রান্ত মামলায় কাবু গরিব পরিবার।
জেলা প্রতিনিধি মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের শিশুকন্যার ওপর যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ এনে ন্যায়বিচার চাইতে গিয়ে চরম নিরাপত্তাহীনতা ও আইনি জটিলতার মুখে পড়েছেন এক নিঃস্ব দম্পতি। পুলিশের কাছে লিখিত এজাহার জমা দেওয়ার পর উল্টো তাঁদের বিরুদ্ধেই একের পর এক মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।…
