, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার ফেরা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আ.লীগ, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ টুঙ্গিপাড়ায় পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু ও এমদাতুল হক দুলু হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি’র ডাকে বড়লেখা বিএনপির রুদ্ধদ্বার মিটিং শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেরিঘাটে অনিয়মের অভিযোগ: ভাড়ার তালিকা থাকলেও নেই নির্ধারিত ভাড়া, ভোগান্তিতে চালক ও যাত্রীরা চৌদ্দগ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে পাকা আমন ধান ব্যাপক ক্ষতি চৌদ্দগ্রামে মা-দকের বিরোধী সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ জামালপুরে ব্যবসায়ীর ওপর হামলা, ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

ফেরিঘাটে অনিয়মের অভিযোগ: ভাড়ার তালিকা থাকলেও নেই নির্ধারিত ভাড়া, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

১৬

পটুয়াখালীর গলাচিপায় ফেরিঘাটে ভাড়ার চার্ট থাকলেও তাতে উল্লেখ নেই কোনো নির্দিষ্ট ভাড়ার পরিমাণ। ছোট যানবাহনের ক্ষেত্রে টাকা আদায়ের পর দেওয়া হয় না রসিদ। ভাড়া নিয়ে চালক ও ঘাটসংশ্লিষ্টদের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়, যা কখনো কখনো হাতাহাতির পর্যায়েও চলে যায়। এমন নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ফেরিঘাটের ব্যবস্থাপনা নিয়ে।

অভিযোগ রয়েছে, ফেরিঘাটে বিভিন্ন যানবাহনের ভাড়ার তালিকা প্রদর্শিত থাকলেও কোন যানবাহনের ভাড়া কত, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে নির্ধারিত ভাড়া সম্পর্কে চালকদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। চালকদের দাবি, প্রতিটি শ্রেণির যানবাহনের ভাড়া স্পষ্টভাবে লিখে জনসম্মুখে প্রদর্শন করতে হবে, যাতে ইচ্ছামতো ভাড়া আদায়ের সুযোগ না থাকে।

অভিযোগ রয়েছে, বড় যানবাহন ছাড়া ছোট যানবাহনের ক্ষেত্রে ভাড়া আদায়ের পর কোনো টাকার রসিদ দেওয়া হয় না। এতে আদায়কৃত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভাড়া নিয়ে চালকদের সঙ্গে ঘাট কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বিরোধও নিয়মিত সমস্যায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগ জানানোর জন্য প্রদর্শিত মোবাইল নম্বরগুলোর কয়েকটি ডিজিট মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে সাধারণ যাত্রী ও চালকেরা অনিয়মের শিকার হলেও কোথায় বা কার কাছে অভিযোগ জানাবেন, তা নিয়ে বিপাকে পড়ছেন গাড়ির চালকরা।

এদিকে, জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে সংকটাপন্ন রোগী থাকলেও অনেক সময় অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপারের সুযোগ দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রভাবশালী ব্যক্তিদের রোগী থাকলে বিশেষ বিবেচনায় ফেরি ছাড়ার অভিযোগও উঠেছে। এমন বৈষম্যমূলক আচরণ সত্য হলে তা অত্যন্ত অমানবিক ও উদ্বেগজনক।

প্রশ্ন উঠেছে, ফেরিঘাট কি সাধারণ মানুষের সেবার জন্য, নাকি প্রভাবশালীদের সুবিধা নিশ্চিত করার জন্য? জরুরি রোগীর জীবন রক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে?
সচেতন মহলের দাবি, ফেরিঘাটে প্রতিটি যানবাহনের ভাড়া নির্ধারণ করে দৃশ্যমান স্থানে পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা টানাতে হবে। ভাড়া আদায়ের বিপরীতে সব যানবাহনকে রসিদ দিতে হবে। অভিযোগ জানানোর সচল মোবাইল নম্বর প্রদর্শন এবং জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, স্বচ্ছ তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালক ও সাধারণ যাত্রীরা।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

শেখ হাসিনার ফেরা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আ.লীগ, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ

ফেরিঘাটে অনিয়মের অভিযোগ: ভাড়ার তালিকা থাকলেও নেই নির্ধারিত ভাড়া, ভোগান্তিতে চালক ও যাত্রীরা

আপডেট সময় ০৬:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬