, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএসভিইআর-এর নতুন কমিটি ঘোষণা,সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর শেখ হাসিনার ফেরা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আ.লীগ, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ টুঙ্গিপাড়ায় পদত্যাগপত্র প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা সোহেল রানা মিঠু ও এমদাতুল হক দুলু হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি’র ডাকে বড়লেখা বিএনপির রুদ্ধদ্বার মিটিং শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেরিঘাটে অনিয়মের অভিযোগ: ভাড়ার তালিকা থাকলেও নেই নির্ধারিত ভাড়া, ভোগান্তিতে চালক ও যাত্রীরা চৌদ্দগ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে পাকা আমন ধান ব্যাপক ক্ষতি চৌদ্দগ্রামে মা-দকের বিরোধী সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

চৌদ্দগ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে পাকা আমন ধান ব্যাপক ক্ষতি

২৮

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আকভান’ নামীয় ঘুর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আমন ধান চাষিরা। পাকা ধান কাটতে না পারা এবং ইতোমধ্যে কেটে রাখা ধান মাঠ থেকে বাড়িতে তুলতে না পারায় চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা।

নিম্ন আয়ের মানুষ: রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর এবং ক্ষুদ্র বা সবজি বিক্রেতাদের দৈনিক আয় ও বেচাকেনায় মারাত্মক প্রভাব পড়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষি জমিতে ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের মুষলধারে বৃষ্টিতে ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

শনিবার সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। আবার অনেক জমির পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় মাঠে থাকা অবশিষ্ট পাকা ধান দ্রুত ঘরে তোলা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কৃষকরা।

উপজেলার চিওড়া ইউনিয়নের সারপটি গ্রামের কৃষক আব্দুস সালাম মজুমদার, মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, মোঃ আবদুল কাদের , কনকাপৈত ইউনিয়ন হিংগুলা গ্রামের, হানিফ মজুমদার, মোহাম্মদ সাহাব উদ্দিন, মোহাম্মদ বাহাদুর মিয়া,

পাতড্ডার আবদুর মতিন, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী, ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপাল নঘর গ্রামের আবুল কালাম, মোহাম্মদ বাহার মিয়াসহ, ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, আমন মৌসুমের পাকা ধান তোলা শুরু হয়েছিল।

কিন্তু গত তিন দিনের বৃষ্টিতে পাকা ধান নুইয়ে পড়ে অধিকাংশ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অপরদিকে আলকরা ইউনিয়নের ডাকরা গ্রামের সাংবাদিক জহির আহমেদ সুমন গ্রামের বলেন, ৫০ শতক জমিতে আমান ধান চাষ করেছি। এরমধ্যে গত কয়েকদিনের বৃষ্টিতে ২০ শতক জমি পাকা ধান নুইয়ে পড়েছে। এতে আমার কৃষি খরচ বেড়েছে। আমি সরকারের নিকট সহযোগিতার দাবি জানাচ্ছি।

শনিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের হালকা বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষতির পরিমান কমে যাবে। স্ব স্ব এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতি কমাতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বিএসভিইআর-এর নতুন কমিটি ঘোষণা,সভাপতি অধ্যাপক ড. বাহানুর, সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর

চৌদ্দগ্রামে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে পাকা আমন ধান ব্যাপক ক্ষতি

আপডেট সময় ০৬:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬