, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কৃষক দলের মশাল মিছিল শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার সিরাজগঞ্জে মাঠ দিবস, সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও গণশুনানি অনুষ্ঠিত নওগাঁয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ পত্নীতলায় কৃষি ঋণ ও মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ উদ্বোধন বড়লেখায় আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ

৩১

মাদারীপুরের শিবচরে চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

চলতি অর্থবছরে ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বহেরাতলা উত্তর ইউনিয়নের চর প্রকল্পভুক্ত একটি গ্রুপের কৃষক-কৃষাণিরা অংশগ্রহণ করেন।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলিমুজ্জামান খানের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মেহজাবিন খানম এবং মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার কৃষিবিদ মো. রাকিব হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে চরাঞ্চলের মাটি ও পরিবেশের উপযোগী আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফসল চাষাবাদ, আধুনিক উৎপাদন পদ্ধতি এবং কৃষিকাজে প্রযুক্তির প্রয়োগ বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, চরাঞ্চলের অনাবাদি ও সম্ভাবনাময় জমিকে আধুনিক কৃষির আওতায় আনতে হলে কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। উন্নত চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং সময়োপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

প্রশিক্ষণ শেষে প্রকল্পের আওতায় ২৪ জন কৃষকের মধ্যে এক বিঘা জমিতে কালোজিরা চাষের প্রদর্শনী প্লট স্থাপনের জন্য প্রয়োজনীয় বীজ, রাসায়নিক সার, অনুখাদ্য ও বালাই ব্যবস্থাপনার উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক কেজি কালোজিরার বীজ, ৩০ কেজি ইউরিয়া, ২৫ কেজি টিএসপি, ২০ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম, এক কেজি বোরন, এক কেজি দস্তা, একটি বালাইনাশক, একটি আগাছানাশক এবং একটি বীজ শোধন উপকরণ দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস, শিবচরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মাধ্যমে চরাঞ্চলে আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কালোজিরাসহ সম্ভাবনাময় ফসলের আবাদ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

শিবচরে চরাঞ্চলের কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ, ২৪ জন পেলেন কালোজিরা চাষের উপকরণ

আপডেট সময় ০৪:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬