বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এগ্রোফরেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম, অধ্যাপক ড. মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম, অধ্যাপক ড. রোজিনা আক্তারসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া বিভাগের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমানের দীর্ঘ কর্মজীবন, শিক্ষা ও গবেষণাক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় অনুষ্ঠানে বক্তারা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় তার অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তার অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমানকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

























