, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গলাচিপায় অরক্ষিত অবস্থাপনায় ধর্মীয় পুস্তিক মঠবাড়িয়ায় ২০ কেজি হরিণের মাংস উদ্ধার: পল্লী বিদ্যুৎ কর্মীসহ গ্রেপ্তার ২ টেকনাফে উদ্ধার হলো অপহৃত সাত বছরের রোহিঙ্গা শিশু নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আ-ত্ম-সাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন সীমান্তের ধানখেতে মিলল ১১ লাখ ই-য়া-বা, আটক দুই কারবারি বিচারের কথা বলে নিয়ে যাওয়ার অভিযোগ, টেকনাফে একজনের মৃ-ত্যু বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ছাত্রদল নেতাদের মতবিনিময় বাকৃবিতে অধ্যাপক জি.এম. মুজিবর রহমানের কর্মজীবনের সমাপ্তিতে সংবর্ধনা টেকনাফে চুরি মামলায় রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, থানায় হস্তান্তর শাহজাদপুর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান সরঞ্জাম জ-ব্দ ও জ-রি-মানা

শাহজাদপুর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান সরঞ্জাম জ-ব্দ ও জ-রি-মানা

২১

তীব্র যানজট থেকে পৌরবাসীর পরিত্রাণের লক্ষ্যে শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ফুটপাত দখল করে ব্যবসা করায় বিভিন্ন সরঞ্জাম জব্দ ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।

মঙ্গলবার (৩রা নভেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের পৌর পার্ক থেকে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় বেশকিছু ভ্রাম্যমাণ দোকানের চৌকি সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও সড়কের উপরে রাখা বেশকিছু মোটরসাইকেল মালিককে জরিমানা ও কিছু মোটরসাইকেলের মালিক না থাকায় সেগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়।

দ্বারিয়াপুর বাজার, ফলপট্টি, নতুন মাটি ও মণিরামপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে জনসাধারণকে চরম ভোগান্তিতে পরতে হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইতিপূর্বে অবৈধ দোকানপাট রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। যেসকল ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করেছেন আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হয়েছে। এসময় দণ্ডবিধির ১৮৬০ আইনে ৬ টি মামলায় মোট ৫০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

গলাচিপায় অরক্ষিত অবস্থাপনায় ধর্মীয় পুস্তিক

শাহজাদপুর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান সরঞ্জাম জ-ব্দ ও জ-রি-মানা

আপডেট সময় ১০:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬