পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে মিরুখালী ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের পক্ষে এই সহায়তা প্রদান করা হয়।
প্রতিবছরের ন্যায় এবারও তিনি মঠবাড়িয়া উপজেলার মোট ৭৯টি পূজা মণ্ডপে অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ২০ অক্টোবর ২০২৬ তারিখ মিরুখালী ইউনিয়নের নয়টি মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে মণ্ডপ পরিচালনা কমিটির হাতে অনুদানের অর্থ তুলে দেন তাঁর স্থানীয় প্রতিনিধিরা।
ভবিষ্যতে দল থেকে গ্রিন সিগন্যাল বা মনোনয়ন পেলে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আশাবাদ ব্যক্ত করে এ আর মামুন খান উপজেলাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মোঃ রাফিউল ইসলাম রাজু — সাবেক যুগ্ম আহ্বায়ক, মিরুখালী ইউনিয়ন ছাত্রদল।
তৈবুর রহমান তৈয়ব — সাবেক সাধারণ সম্পাদক, মিরুখালী ইউনিয়ন।
মিরুখালী ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
মণ্ডপ সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে নগদ অনুদান তুলে দিলে সেখানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এই সহায়তার জন্য সন্তোষ ও ভালোবাসা প্রকাশ করেন।
সামাজিক সৌহার্দ্য, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এ আর মামুন খানের এই মানবিক ও ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সংশ্লিষ্ট সচেতন মহল।
,
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে যুবদল নেতা এ আর মামুন খানের আর্থিক সহায়তা প্রদান
তিন জেলার ৬৩ পূজামণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড
পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার পেল ঢেউটিন ও ঘর মেরামতের টাকা
স্থানীয় নির্বাচন করতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা
চৌদ্দগ্রাম বন্ধন কাফেলার উদ্যোগে নিহত রং মেস্তরির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
শিবচরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট উত্তরণে সরকারের উদ্যোগ প্রচার এবং লিফলেট বিতরণ
“আল আরবে দুই বাংলাদেশী খুন: আসল অপরাধী সৌদি স্বৈরতন্ত্র বললেন আল্লামা ইমাম হায়াত”
মিরুখালীতে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজমুল ইসলাম
রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড
নিখোঁজ মাদ্রাসাছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের ৯টি পূজা মণ্ডপে যুবদল নেতা এ আর মামুন খানের আর্থিক সহায়তা প্রদান
-
মোঃ জহির রায়হান - আপডেট সময় ০৪:৩৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- 1
জনপ্রিয় সংবাদ






























