, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড নিখোঁজ মাদ্রাসাছাত্র উদ্ধার, উখিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার বড়লেখা (লাতু) সীমান্তে বিজিবির অভিযানে ১ জনসহ ১৬ পিস ইয়াবা উদ্ধার। চৌদ্দগ্রামে শত বছরের গণকবরস্থানে যাতায়াতের খাস জায়গা দখলের চেষ্টা হোয়াইক্যংয়ে আগুনে অলি মাস্টারের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৩০ লাখ টাকা ডুলাহাজারা বাজার থেকে ইয়াবা মামলার আসামি গ্রেপ্তার ভাঙ্গুড়ার খানমরিচে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ বিধবার মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ১৭ জনের কারাদণ্ড

১

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

১৬ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া একটি রিকল মূলে একটি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং ক্যাম্প এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

আপডেট সময় ১১:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬