, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ঘুমানোর ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষিকাকে শোকজ চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানসিক স্বাস্থ্য সচেতনতায় হ্নীলায় যুবকের অংশগ্রহণ বাকৃবিতে স্বল্পমূল্যে কলা বিতরণ শুরু, দুধ-ডিমে পরবর্তী উদ্যোগের কথা জানাল প্রশাসন টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল ৭.৫ টন ভিজিএফের চাল কাশিয়ানীতে ৩০ বোতল স্কাফসহ মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার! কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

১০ মাস ধরে পাঠ্যবই বঞ্চিত অর্ধশতাধিক শিক্ষার্থী, তদন্তের নির্দেশ

৭

পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও পাঠ্যবই না পাওয়ার ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গত ৬ অক্টোবর দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর একাধিক গণমাধ্যমে ‘নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও বই পায়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে প্রকাশিত বিষয়ের প্রেক্ষিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, তদন্তের মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘদিনেও কেন পাঠ্যবই পায়নি এবং এর পেছনে কোনো অনিয়ম বা গাফিলতি রয়েছে কি না, তা উঠে আসবে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের প্রায় ১০ মাস পার হলেও দেবীগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের পাঠ্যবই পায়নি। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এতে দীর্ঘদিন ধরে বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যার বিষয়টিও উঠে আসে।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

লালপুরে পৌরসভা কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

১০ মাস ধরে পাঠ্যবই বঞ্চিত অর্ধশতাধিক শিক্ষার্থী, তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৫:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬