, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকৃবির অংকুরে ছাত্রলীগের কর্মীকে সাধারণ সম্পাদক করায় সমালোচনা, পরে কমিটি স্থগিত দেবিগঞ্জের দুর্গা প্রতিমা ভাঙচুর নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মুসলিম-হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম। বাকৃবিতে মাদক সেবনের সময় হাতেনাতে তিন কলেজছাত্রকে আটক ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর দুর্যোগে স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার হ্নীলার যুবদের প্রবীণদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিতের আহ্বানে শেরপুরে র‍্যালি-আলোচনা লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জে শীর্ষ ছয়ে বাকৃবি ‎ চিলমারীতে মনোয়ারুল ইসলাম মিলুর অকাল মৃত্যুতে শোকের ছাঁয়া

দেবিগঞ্জের দুর্গা প্রতিমা ভাঙচুর নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মুসলিম-হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম।

১২

‎
‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গ্যালান্ডি চৌরঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দিরে দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরাম। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা থেকে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরামের একটি প্রতিনিধি দল দেবীগঞ্জে আসে। পরে তারা গ্যালান্ডি চৌরঙ্গী শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় মন্দিরের জন্য আর্থিক অনুদানও প্রদান করা হয়।
‎
‎
‎মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী লিটন রায় জানান, “এবার পূজার প্রস্তুতির শুরুতেই আমাদের ঠাকুরমশাই দুর্গাপ্রতিমা তৈরির জন্য প্রথম মাটি স্থাপন করেন। প্রায় ১০ দিন পর প্রতিমায় দ্বিতীয় দফায় মাটি লাগানোর কাজ চলছিল। কাজের শেষ পর্যায়ে ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার পর থেকে সকাল ৭টার মধ্যে কে বা কারা প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে। সকালে বিষয়টি জানতে পেরে প্রথমে মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তদের জানানো হয়। পরে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তিনি দেবীগঞ্জ থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে তাঁরা ঘটনাস্থলে এসে সরেজমিনে বিষয়টি পরিদর্শন করেন।”
‎
‎তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের দুর্গাপূজা আয়োজনে উৎসাহ দেন এবং সহযোগিতা করেন।”
‎
‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সায়েম আহমেদ এবং মো. আতিয়ার রহমান। এ ছাড়া সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব মো. মনোয়ার হোসেন (মনু)।
‎
‎সভায় বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ‘বিভেদ নয়, ঐক্য’ স্লোগান সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
বার্তা প্রেরক
মো: সালাউদ্দীন
দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

বাকৃবির অংকুরে ছাত্রলীগের কর্মীকে সাধারণ সম্পাদক করায় সমালোচনা, পরে কমিটি স্থগিত

দেবিগঞ্জের দুর্গা প্রতিমা ভাঙচুর নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মুসলিম-হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম।

আপডেট সময় ১০:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬