, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে হোয়াইক্যং সীমান্তে বিজিবির অভিযান, ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কবিতা, গান ও নৃত্যে নজরুল বন্দনা, বদলগাছীতে পুরস্কৃত শিক্ষার্থীরা। ফুলবাড়ীতে শিক্ষকের বেতের আঘাতে অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে ভর্তি। চিলমারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ ভাঙ্গুড়া প্রেসক্লাবের নির্বাচন ২২ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল ফিশিং বোট, উদ্ধার ১৩ জেলে মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়ায় কিশোর উদ্ধার উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা, রোহিঙ্গা নারীকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা।

  • মোঃ আরাফান আলী, দৈনিক আমার পত্রিকা মোঃ আরফান আলী
  • আপডেট সময় ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 1
২

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দাখিল করা মনোয়ন পত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপূরে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা নির্বাচন কার্যালয় থেকে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও ঠাকূরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈধ মনোয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির দুজন হলেন—ওবায়দুল্লাহ্ মাসুদ ও মির্জা ফয়সল আমীন। এছাড়া ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের মনোয়নও বৈধ হয়েছে।

অন্য তিন প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকূরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচনী তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল থেকে।

এদিকে একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোয়ন বৈধ হওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে দুজনের একজন সরে দাঁড়াতে পারেন—এমন আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায় নি।

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের ইশতেহার’ বাস্তবায়নের অঙ্গীকার টেকনাফে

ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোয়ন বৈধ ঘোষণা।

আপডেট সময় ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬