, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা সারের সুষম বণ্টনে বিশেষ অ্যাপ, ছয় মাসে রাস্তাঘাট সংস্কারে এমপি মিলনের আশ্বাস বিশ্ব পর্যটন দিবসে বর্ণিল আয়োজনে মুখর পাহাড়পুর। দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্ল্যানটেইন দিয়ে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে নতুন প্রযুক্তি, বাকৃবির সাফল্য মায়ের দেয়া কিডনী নিয়েও বাঁচল না আনোয়ার। ময়মনসিংহে সাংবাদিক এইচ টি তোফাজ্জল হোসেনের নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন। এসআরবি-১৫’র অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে ব্যান গাড়ির ‘লাইন’ নিয়ন্ত্রণে মাসিক টাকা আদায়ের অভিযোগ টেকনাফে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করল এপিবিএন

দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী ও তিন পরিবারকে দুই বান করে ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে গৃহ মঞ্জুরীর চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কোনো দল-মত দেখা হবে না। যিনি পাওয়ার যোগ্য, তাকেই দেওয়া হবে। আমরা দলীয় সরকার নই, জনগণের সরকার।

তিনি বলেন, ‘আমি মনে করি, সমস্ত ভোটার আমাকে ভোট দিয়েছেন। আমাকে কে ভোট দিয়েছেন আর কে ভোট দেননি-এসব নিয়ে বিচার-বিশ্লেষণ করার মানসিকতা আমার নেই। আপনারা ভোট দিয়েছেন, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই সকল ভোটারকে সমানভাবে দেখার দায়িত্ব আমার।’

অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মো সালাউদ্দীন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
০১৩০৮৩১০০০৪

জনপ্রিয় সংবাদ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন- দৈনিক আমার পত্রিকা

উনচিপ্রাং সীমান্তে মাছের ক্যারেটে মিলল ২ লাখ ইয়াবা

দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:২৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬